যেভাবে কাটল বিনোদন তারকাদের হোলি খেলা

বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবইকে নিয়ে বসন্ত উৎসব উদযাপনে মাতোয়ারা বলিউডের নায়ক-নায়িকারা। অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সেসব মুহূর্ত।

বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি। বছরের ব্যস্ততা একদিকে, আরেক দিকে রঙের পরব। কেউ সপরিবার, কেউ যুগলে। আবার কারও ভাঙা সম্পর্ক জোড়া লাগল এই ফাঁকে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন।

অমিতাভ-জয়া

পর্দায় তিনি কখনো রেখার সঙ্গে রঙের খেলায় মাতোয়ারা, কখনো আবার হেমা মালিনীর সঙ্গে। কিন্তু বাস্তবজীবনে সঙ্গিনী অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে প্রায় প্রতি বছর এই দিনটা উদযাপন করেন বলি শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এ বছরও পরিবারের প্রথা মেনে নেড়াপোড়া করেছেন তারা।

ভিকি-ক্যাটরিনা

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রায় চার বছরের বিবাহিত জীবন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। বিয়ের পর থেকে প্রতিবার রঙের উৎসবে শামিল হতে দেখা গেছে  অভিনেত্রীকে। এবারও স্বামী, দেওর ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে হোলি খেললেন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকির গাল সোহাগের রঙে রাঙালেন অভিনেত্রী।

বিজয়-তামান্না

গত কয়েক দিন ধরেই মায়ানগরী সরগরম অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিচ্ছেদের খবরে। সদা একসঙ্গে থাকতেন যে জুটি, তাদেরই নাকি পথ আলাদা হয়েছে। কিন্তু রঙের উৎসবে যেন ফের কাছাকাছি তারা। এদিন অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বাড়িতে রঙ খেলে বেরোতে দেখা যায় যুগলকে। যদিও তারা আলাদা আসেন, বেরোনো আলাদাভাবে। তবে যখন বাড়ি ফেরেন, তামান্নার সারা শরীরজুড়ে সবুজ গোলাপি রঙে ছয়লাপ। রঙিন হয়ে উঠলেন বিজয়ও। তাদের মধ্যকার সমস্যার সমাধান সূত্র মিলল কিনা তা অবশ্য অজানা।

মালাইকা

গত বছর প্রেম ভেঙেছে মালাইকা অরোরার। তারপর থেকে কাজেই ডুবে আছেন অভিনেত্রী। দোলের দিনেও ছুটি নেই। কলকাতায় এসেছেন অভিনেত্রী এক অনুষ্ঠানে। সেখানে নিজের ‘ঢোলনা’ গানে নাচতে দেখা যায় তাকে।

কার্তিক আরিয়ান

এ মুহূর্তে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তার প্রেমের চর্চা সর্বত্র। যদিও দোল উদযাপন করেছেন বাড়িতেই, বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। হোলির রঙে রঙিন করেছেন সহকারী থেকে বন্ধু— সবাইকে। একেবারে মন খুলে আবির নিয়ে হুল্লোড় আরিয়ান পরিবারে।

সোনাক্ষী-জাহির

এমনিতেই স্বামীকে চোখে হারান সোনাক্ষী। তবে রঙের উৎসবে একা একা সোনাক্ষী। এ মুহূর্তে নিজের আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। জাহির রয়েছেন মুম্বাইয়ের। বিয়ের পর প্রথম দোল জাহিরকে ছাড়াই কাটাতে হলো সোনাক্ষীকে।

সালমান 

এ বছর শুটিংয়ে ব্যস্ত ভাইজানখ্যাত সালমান খান। তাই ‘সিকান্দার’ সিনেমার সেটেই হলো রঙ খেলা। সেটে কচিকাঁচাদের সঙ্গে উৎসবে রঙিন হয়ে উঠলেন ভাইজান।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান