যুদ্ধে আটকে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, চাইলেন মোদীর সাহায্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাইয়ে আটকা পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিরাপদে দেশে ফেরার সহায়তা চান এই অভিনেত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় বহু যাত্রী আটকে পড়েছেন। তাদের মধ্যেই রয়েছেন সোনালও।

শাকিব খানের সঙ্গে সোনাল চৌহান

সোনাল এখন কেমন আছেন? দেশে কি ফিরতে পেরেছেন তিনি? এখনো জানা যায়নি কোনো খবর। 

বাংলাদেশি দর্শকদের কাছে সোনাল চৌহান পরিচিত হন অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার মাধ্যমে। সেখানে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি মুক্তির পর বাংলাদেশে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এদিকে একই পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সামাজিক মাধ্যমে তিনি বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তুরস্কের ইস্তাম্বুলে সাময়িকভাবে আটকা পড়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে তিনি নিরাপদে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

সোনাল চৌহান

বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

  • Related Posts

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। এতে দেশেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন বিভিন্ন যানের…

    Continue reading
    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত