যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বার বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। খবর বিবিসির।

ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে এবং ভারতীয় সেনারা এর ‌‘যথোচিত জবাব’ দিচ্ছে বলেও জানান তিনি।

এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে।

তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!

এরপর দিল্লিতে রাত ১১টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি।

তিনি আরও বলেন, পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। আত্তাউল্লাহ তারার বলেন, পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা আমাদের জন্য একটা বিজয়। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প