যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৫

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক লেবানিজ সেনাসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, যেদিন ইসরায়েলি সেনা সদস্যেদর প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, সেদিনই এমন হামলার ঘটনা ঘটলো। লেবাননের মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত গ্রামগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করা নাগরিকদের ওপর হামলা চালালে এসব হতা-হতের ঘটনা ঘটে।

আল জাজিরা লিখেছে, ইসরায়েলের এই হত্যাকাণ্ড গত বছরের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই চুক্তির এর অধীনে রোববার (২৬ জানুয়ারি) বেলা ২টায় লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল।

যুদ্ধবিরতির শর্ত অনুসারে, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি মোতায়েন করার কথা ছিল। আর ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা থেকে সরে যাবে।

গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তির ফলে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে।

তবে এক যৌথ বিবৃতিতে লেবাননে জাতিসংঘের দূত ও লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান বলেছেন, দক্ষিণ লেবাননে নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এদিকে, রোববার (২৬ জানুয়ারি) ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই দক্ষিণ লেবাননের ৬০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের উদ্দেশে একটি বার্তা দেন। তাতে লেবানিজদের ফিরে না আসার জন্য বলা হয়েছিল।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার বিলম্ব হওয়ার জন্য লেবাননকেই দায়ী করে বলেছেন, হিজবুল্লাহ সীমান্ত অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে সরে আসেনি। তবে লেবানন এই দাবি অস্বীকার করেছে ও ইসরায়েলকে সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে।

দক্ষিণ লেবাননের বোর্জ আল-মলুক থেকে আল জাজিরার সংবাদদাতা জেইনা খোদর বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তাদের আরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করা উচিত। কারণ লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ভেঙে ফেলা নিশ্চিত করতে কাজ করছে না।

তিনি আরও বলেন, এখানকার মানুষ এক বছরেরও বেশি সময় ধরে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত। তারা বিশ্বাস করে, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরায়েলি সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল। ৬০ দিনের সময়সীমা পার হয়ে গেছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা