যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি তাণ্ডবে ২৪ শিশুসহ ৯০ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে ৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ২৪ জন শিশু। এছাড়াও পশ্চীম তীর থেকে ৯ জন ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

আল-জাজিরার তথ্য মতে, ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাসের গুলিতে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ায় পাল্টা প্রতিশোধ নিতেই এমন হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গুলিবিনিময়ের পর প্রবল পাল্টা আঘাত হানার নির্দেশ দেন। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করে যে তাদের এক সদস্য ওই সংঘর্ষে নিহত হয়েছে।

চলমান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল প্রতিশোধ নিয়েছে কারণ তাদের এক সেনা নিহত হয়েছেন। তবে তিনি দাবি করেন, হামাসকে আচরণ ঠিক করতে হবে। তবে এই হামলা যুদ্ধবিরতিতে কোনো বাধা সৃষ্টি করবে না।

এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হামলা ও উভয় পক্ষের অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ছোটখাটো সংঘর্ষ তো হবেই। আমরা জানি, হামাস বা গাজার অন্য কোনো গোষ্ঠী একজন ইসরায়েলি সৈন্যের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিক্রিয়া স্বাভাবিক, তবে প্রেসিডেন্টের নেতৃত্বে গঠিত শান্তিচুক্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে হামাস দাবি করেছে, রাফাতে ইসরায়েলি সৈন্যের ওপর হামলার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স