যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি শিক্ষার্থীদের টানছে চীন

পিএইচডি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো। যুক্তরাষ্ট্রের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সরাসরি চীনে পিএইচডি শুরু করার সুযোগ দেয়া হচ্ছে।

২০২২ সাল থেকে শাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র পিএইচডি প্রোগ্রামের জন্য অর্থায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব কমানোয় চীন সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে।

ফুদান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আসা চীনা শিক্ষার্থীরা সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এর আগে চীনে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গেলে মাস্টার্স ডিগ্রি বা চীনা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ প্রয়োজন ছিল। তবে ফুদান এই নিয়ম ভেঙে পিএইচডি ভর্তি প্রক্রিয়া সহজ করে দিয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এটিকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ফুদান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে চীনা শিক্ষার্থীদের দেশে ফিরে আসা এবং চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা মনে করছেন, চীনা শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী বিকল্প। যেহেতু পশ্চিমা দেশগুলো তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে।

শুধু ফুদান বিশ্ববিদ্যালয় নয়, তিংহুয়া বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টলেক বিশ্ববিদ্যালয়ও একইভাবে বিদেশি চীনা শিক্ষার্থীদের জন্য পিএইচডি প্রোগ্রামে সুযোগ তৈরি করছে। এসব পদক্ষেপ চীনকে বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে আরও শক্তিশালী করতে সাহায্য করছে।

চীনের সরকার চায়, তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী পিএইচডি শিক্ষার একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। ২০২৫ সালের মধ্যে চীনা বিশ্ববিদ্যালয়গুলো উচ্চমানের প্রযুক্তি ও বিজ্ঞান উন্নয়নে আরও বেশি গবেষক তৈরিতে মনোযোগ দিয়েছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের