যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার দুইদিন পর এই হামলার ঘটনা ঘটলো। প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে সংযুক্ত এবং উভয়ই মিনেসোটার সবচেয়ে বড় শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।

পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। এ ঘটনার বিস্তারিত নিয়ে বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালাতে শুরু করে।

হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে স্কুলের ভেতরে ঢুকছেন এবং শিক্ষার্থীদের বের করে আনছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে দোয়া করুন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের