যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন এলাকায় মাঝ আকাশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

এবিসি শিকাগোর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে হ্যামন্টনের বেসিন রোড ও নর্থ হোয়াইট হর্স পাইকের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুইটি হেলিকপ্টারই জরুরি অবতরণ করতে বাধ্য হয় যার মধ্যে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়।

হ্যামন্টন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে মাঝ আকাশে একটি এনস্ট্রম এফ–২৮এ এবং একটি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একটি ভিডিওতে সংঘর্ষের পর একটি হেলিকপ্টারকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়তেও দেখা গেছে।

হ্যামন্টন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা বেসিন রোড এলাকায় একটি বিমান-সংক্রান্ত দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন। তবে নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)কে জানানো হয়েছে। সংস্থাগুলো যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করবে।

  • Related Posts

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে…

    Continue reading
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।…

    Continue reading

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ