যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডের অনলাইন কেনাকাটায় রেকর্ড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং টুলসের কারণে যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা কয়েকগুন বেড়েছে। ক্রেতারা ভিড় এবং ক্লান্তি এড়িয়ে ঘরে বসেই এআই চ্যাটবটের সাহায্য নিয়ে বিভিন্ন পণ্যের দাম যেমন দেখতে পারছেন, তেমনি কোনো রকমের শারীরিক পরিশ্রম ছাড়াই পাচ্ছেন পণ্যে দেওয়া ছাড়ও।

এ বছর ব্ল্যাক ফ্রাইডেতে মার্কিন ক্রেতারা অনলাইনে রেকর্ড ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছেন, যা গত বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। এ তথ্য জানিয়েছে অনলাইনে ক্রেতাদের খরচ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডোব অ্যানালাইটিকস।

ব্ল্যাক ফ্রাইডের এবারের রেকর্ড কেনাকাটা হলো এমন এক মুহূর্তে যখন সংকোচনমূলক বাজেট এবং প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হারের পাশাপাশি সাত মাস ধরে আমেরিকান ক্রেতাদের ‘আত্মবিশ্বাসও’ রেকর্ড পরিমাণ তলানিতে।

মাস্টারকার্ড স্পেন্ডিংইমপালস বলছে, এবার ক্রেতারা বুদ্ধিমান হওয়ার কারণেই অনলাইন শপিংয়ের চাহিদা বেড়েছে। তারা জানিয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে ই-কমার্স সাইটগুলোতে কেনাকাটা বেড়েছে আগের বছরের চেয়ে ১০ দশমিক ৪ শতাংশ। ২০২৪ সালে এ প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭ শতাংশ।

অ্যাডোব অ্যানালাইটিকস উল্লেখ করেছে, এখনও ওয়ালমার্টের স্পার্কি কিংবা অ্যামাজনের রুফাসের মতো এআই টুলগুলো চালু হয়নি। এরপরও রিটেল সাইটগুলোতে এআই এর কারণে ট্রাফিক বেড়েছে ৮০৫ শতাংশ।

পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইমার্কেটারের বিশ্লেষক সুজি ডেভিডখানিয়ান বলেছেন, গ্রাহকরা এখন তাদের প্রয়োজনীয় পণগুলো দ্রুত পেতে নতুন টুল ব্যবহার করছেন। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কেনাকাটা ক্লান্তিকর হতে পারে, কিন্তু এই কাজ সহজ হয়েছে এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) এর কল্যাণে।

এই ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে বেশি বিক্রিত পণ্যগুলোর মধ্যে ছিল লেগো সেট, পোকেমন কার্ড, নিনটেনডো সুইচ এবং প্লে স্টেশন ফাইভ এর মতো গেমিং কনসোলগুলো, অ্যাপলের এয়ারপড এবং কিচেনএইড এর মিক্সার।

বৈশ্বিকভাবে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের কেনাকাটায় প্রভাব ফেলেছে এআই। এর মধ্যে শুধু আমেরিকানরাই খরচ করেছেন ৩ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছে সফটওয়্যার ফার্ম সেলসফোর্স। সাধারণত মুদিপণ্য কেনাকাটা নিয়ে তথ্য প্রকাশ করা প্রতিষ্ঠানটি জানায়, আমেরিকান গ্রাহকরা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটায় ১৮ বিলিয়ন ডলার খরচ করেছেন যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। তাদের পছন্দের শীর্ষে ছিল বিলাসবহুল পোশাক ও ব্যক্তিগত ব্যবহার্য পণ্য।

সেলসফোর্স আরও জানিয়েছে, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে আমেরিকান ক্রেতারা আগের চেয়ে বেশি খরচ করলেও বাড়তি দ্রব্যমূল্যের কারণে অনলাইনে আশানুরূপ কেনাকাটা হয়নি। দেখা গেছে, ক্রেতারা আগের বছরের চেয়ে কম পরিমাণ পণ্য কিনেই চেকআউট করছেন। পণ্যের বেশি দামের কারণে বিক্রেতাদের জন্যও ছাড় দেওয়াটা কঠিন ছিল।

সুজি ডেভিডখানিয়ানের মতে, মূল্যস্ফীতি এবং শুল্কের কারণে পণ্যের দাম বেশি হওয়য়ে পণ্যের জাকজমকপূর্ণ প্রচারণা এবং ছাড় গত বছরের মতো ক্রেতাদের কাছে ততটা আকর্ষণীয় মনে হয়নি।

মূল্যস্ফীতির বিষয়ে সেলসফোর্সের কনজ্যুমার ইনসাইটস এর পরিচালক ক্যালিয়া শোয়ার্টজ বলেছেন, গড় বিক্রিমূল্য ৭ শতাংশ বেড়ে যাওয়ায় ক্রেতাদের থেকে আসা অর্ডারের পরিমাণ এক শতাংশ কমে গেছে। আমেরিকায় পণ্যের বিক্রয়মূল্য বেড়ে যাওয়ার দুটি কারণ রয়েছে- প্রথমটি অবশ্যই নতুন আরোপিত শুল্কের প্রভাব। আর একটি কারণ হলো, দেশে (আমেরিকা) মধ্যম আয়ের মানুষের চেয়ে এখন উচ্চ আয় করা মানুষের সংখ্যা বেশি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর