যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে না বের হওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রের কোনো অজুহাত ছাড়াই গত তিন মাসে পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা (এফ-১) বাতিল করায় সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর জেরে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে নিষেধ করছে। এমনকি গ্রীষ্মকালীন (সামার) ছুটিতে যেন ছাত্রছাত্রীরা দেশে না যান, সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন তারা।

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পরই অভিভাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনে ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে অবৈধ অভিবাসীদের ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তারা। এমনকি কোনো কারণ ছাড়াই বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিচ্ছে। হার্ভার্ডসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অভিবাসন প্রশ্নে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আইনি আশ্রয় নিয়েছে।

গণহারে স্টুডেন্ট ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ১০ লাখ বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের সাড়ে তিন লাখ ও  চীনের প্রায় তিন লাখ। বাংলাদেশের রয়েছেন ২৫ হাজার শিক্ষার্থী। উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা।

বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজে যাচ্ছে না। অধিকাংশ শিক্ষার্থী এখন হোস্টেল ও ক্যাম্পাসের বাইরে যাচ্ছেন না। যার প্রভাব পড়েছে নিউইয়র্ক সিটির ক্লাব ও বারগুলোর ওপর।

গত শুক্রবার ডিউক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির সময়ও যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য সতর্ক করেছে। দ্য ডিউক ক্রনিকল অনুসারে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ, শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে পাঠানো একটি ই-মেইলে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজ দেশে বেড়াতে গিয়ে আমেরিকায় প্রবেশকালে তিন শতাধিক শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিমান বন্দরেই ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়েছে তাদের। সীমান্ত ক্রসিংয়ে বিরক্তিকর অভিজ্ঞতার প্রতিবেদন প্রকাশের পর এ সতর্কতা জারি করে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশি এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, ‘গত ১১ এপ্রিল আমার কলেজ ( কুইন্স কমিউনিটি কলেজ) থেকে একটি ই-মেইল পাই। এতে সন্দেহজনক গতিবিধির কারণে আমার এফ-১ ভিসা বাতিলের কথা বলা হয়েছে। আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা কলেজে যেতেও মানা করেছে। একজন অ্যাটর্নির তথ্য দিয়ে বলেছেন তার সঙ্গে যোগাযোগ করতে। আগামী ৯ মে অ্যাটর্নির অ্যাপোয়েন্টমেন্ট নিয়েছি।

এ শিক্ষার্থী আরও বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের আইন বিরোধী। আগামী জানুয়ারিতেই কম্পিউটার সায়েন্সের ওপর আমার ডিগ্রি হত। এদেশে পড়তে এসে প্রায় এক কোটি টাকা খরচ করেছি। এখন কোথায় যাব। দেশে চলে গেলেও হাতে ডিগ্রিটাও নেই।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প