যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে এক সেনা নিজের অস্ত্র দিয়ে ঘাঁটিতে গুলি চালান। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী সেনা সদস্যকে এরই মধ্যে আটক করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মিডেকেল সেন্টারে নেওয়া হয়েছে। অন্য তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। আশা করা হচ্ছে, তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।

হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করেছেন সেনা কর্মকর্তারা। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। কর্নেলিয়াস সেনাবাহিনীর সক্রিয় সদস্য ও তাকে ফোর্ট স্টিউয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে দায়িত্ব দেওয়া হয়েছিল।

হামলায় তিনি একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেছেন। সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, কর্নেলিয়াস যখন হামলা শুরু করেন, তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর হামলা চালালেন সেটি এখনো জানা যায়নি।

কর্নেলিয়াসের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। চলতি বছরের মে মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে গাড়ি চালানোর সময় একবার তাকে আটক করা হয়েছিল।

তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার পর তিনি জীবিত আছেন ও তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!