যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে প্রবেশ করেছে এবং তারা দখলদার দেশটির হয়ে বিভিন্ন বুলি ছুড়ছে। এতেই ইসরায়েলের দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিকমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে খামেনি বলেন, ইহুদিবাদী সরকারের ‘আমেরিকান বন্ধুরা’ দৃশ্যপটে প্রবেশ করেছে ও সংঘাত নিয়ে নানা কথা বলছে। যুক্তরাষ্ট্রের এমন সমর্থন ইসরায়েলি সরকারের দুর্বলতা এবং অক্ষমতারই লক্ষণ।

খামেনি লেখেন, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন, তা অব্যাহত রাখুন। এই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে ধরে রাখুন।

আরেকটি পোস্টে তিনি পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ১২৬ নম্বর আয়াত তুলে ধরেন। যার অর্থ- ‘বিজয় কেবল মহান আল্লাহ্’র পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’। এরপর তিনি লেখেন, আর আল্লাহ অবশ্যই অবশ্যই ইরানী জাতিকে, সত্যকে ও সঠিক পক্ষকে বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, খামেনিকে ‘নির্মূল’ করাটাই এখন যুদ্ধের লক্ষ্য। তিনি বলেন, খামেনির মতো মানুষ সবসময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। যে ব্যক্তি আমাদের ওপরে সরাসরি হামলার নির্দেশ দেয়, সে যেন বেঁচে না থাকে- এটাই হওয়া উচিত। এই মানুষটিকে থামানো ও শেষ করা এখন আমাদের সামরিক অভিযানের অংশ।

ইসরায়েলি নেতারা প্রথম থেকেই ইরানের বিরুদ্ধে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। ইরানে হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিওবার্তায় ইরানিদের বলেন, এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।

এর আগে বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন তিনি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!