যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি দিতে থাকে, তাহলে কোনো ধরনের আলোচয় রাজি নয় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত নাকচ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। একই সঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তারা গোপন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে সমর্থন পাওয়া যায়।

ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন যুদ্ধবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, তবে নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে অথবা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করতে পারে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি চালানো কার্যকর বা ফলপ্রসূ হতে পারে না।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যদি তারা আলোচনা চায়, তাহলে হুমকি, অতিরিক্ত দাবি ও অযৌক্তিক বিষয় উত্থাপন বন্ধ করতে হবে।

আরাঘচি আরও জানান, সাম্প্রতিক সময়ে তার সঙ্গে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কোনো যোগাযোগ হয়নি এবং ইরান নিজেও আলোচনা শুরু করার চেষ্টা করেনি।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপের পর ইরান যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে কথা বলেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা উত্তেজনা কমানো ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আলাদাভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূতের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমানো এবং সংলাপ পুনরায় শুরু করার পরিবেশ তৈরির আহ্বান জানান।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩