যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপ ইরানের সমস্যাগুলো সমাধানে কোনো ধরনের সহায়তা করবে না।

তিনি বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করা ইরানের জন্য যৌক্তিক, প্রজ্ঞাপূর্ণ বা মর্যাদাপূর্ণ হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের আদেশ-নামায় সই করার কয়েক ঘণ্টার মধ্যেই এক অনুষ্ঠানে ইরান-মার্কিন আলোচনা প্রসঙ্গে খামেনি আরও বলেছেন, অতীত অভিজ্ঞতার আলোকে এটা স্পষ্ট যে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের কোনো সমস্যারই সমাধান করবে না, আলোচনা ইরানের সমস্যা সমাধান করতে পারে এমন ভান করাও তাদের উচিত নয়।

তিনি বলেছেন, ২০১০-এর যে দশকে দুই বছর ধরে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছিল ইরান কিন্তু এর ফল ছিল শূন্য, ইরানের পক্ষ থেকে ব্যাপক ছাড় দেওয়া সত্ত্বেও মার্কিন সরকার তার সমস্ত অঙ্গীকার অমান্য করে। ইরানের অর্থনৈতিক সংকটগুলো ও জনগণের রুটি-রুজির কোনো সমস্যাই মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় সমাধান হবে না, বরং এইসব সমস্যা সমাধানের পথ হলো অঙ্গীকারবদ্ধ কর্মকর্তাদের উদ্যমী প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ জনগণের সহযোগিতা।

তিনি এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে দুই বছরের দীর্ঘ আলোচনার ফসল তথা পরমাণু সমঝোতাকে ছিন্ন-ভিন্ন করে দেন এবং এর আগেও মার্কিন সরকার সমঝোতা মেনে চলার অঙ্গীকার করা সত্ত্বেও তা মেনে চলেনি, সমঝোতা অনুযায়ী অনেক নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেসব নিষেধাজ্ঞা তো বাতিল করেইনি বরং জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর সব সময় নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে রেখেছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকারের সঙ্গে দুই বছরের আলোচনার অভিজ্ঞতা ও ইরানের পক্ষ থেকে অনেক ছাড় দেওয়া সত্ত্বেও কোনো সুফল না আসার অভিজ্ঞতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্কিন সরকার যে কেবল ওই সমঝোতা লঙ্ঘন করেই যাচ্ছিল তা নয় একইসঙ্গে ওই সমঝোতা থেকে নিজের বের হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে, তাই এ রকম একটি সরকারের সঙ্গে আলোচনা হবে অযৌক্তিক, অসচেতনতাপূর্ণ ও অসম্মানজনক যা কখনোই করা ঠিক হবে না।

এদিকে ইরানের জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব বাজারে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তেলের দাম কিছুটা বেড়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের