যুক্তরাষ্ট্রের ম্যাজিক শোতে বিশেষ সম্মাননা জিতল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামলো বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইলস মেলায় প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক। মিলেছে ‘টেকসই উন্নয়ন’ পুরস্কারও।

ম্যাজিক লাস ভেগাস ওর্য়াল্ড অ্যাপারেল ট্রেড ফেয়ার ২০২৪। সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত। তিনদিনব্যাপী এ আয়োজনের শেষদিন ছিল বুধবার। এদিন বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোগক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। অংশ নেয় বাংলাদেশের ব‍্যাবসায়ীরাও। প্রথমবার অংশ নিয়েই বিশেষ সম্মাননা জিতেছে বাংলাদেশের তৈরির পোশাক।

ম্যাজিক শো সাসটেইনেবল ভেরিফাইড পণ্যের নির্বাচক ড. সিনডি জে লিন বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই, টেকসই উন্নয়নের দাবি করা প্রতিষ্ঠানগুলো জাতিসংঘের দেয়া মানদণ্ড আসলেই পূরণ করছে কি না। তাই আমরা তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং তাদের সব কাগজপত্র পর্যালোচনার পর প্রকৃত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করা উৎপাদন সুবিধাসম্পন্ন কারখানাগুলো নির্বাচন করে থাকি।

পরিবেশবান্ধব টেকসই পোশাক তৈরিতে বিশেষ সম্মাননা পেয়ে খুশি বাংলাদেশি ব্যবসায়ী। সাহারা এক্সপোর্টস ইনকের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, এটি প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তি, তেমনি দেশের জন্যও এটি একটি মাইলফলক হয়ে থাকবে। যা দেশের পোশাক রফতানি বাড়াতে বড় ভূমিকা রাখবে।

মেলায় টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের দেয়া লক্ষ্যমাত্রা পূরণ করায় বাংলাদেশের চারটি তৈরি পোশাক প্রদর্শন করা হয়।

বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতিবছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এ বাণিজ্য মেলা। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বৃহৎ এ মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ অংশ নেয় ২৯টি দেশ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর