যুক্তরাজ্যে অবদান রাখলেই আনা যাবে পরিবার

যুক্তরাজ্যে শরণার্থীদের জন্য পরিবার পুনর্মিলনের স্বয়ংক্রিয় অধিকার শেষ করছে দেশটির সরকার। এখন থেকে যাদের আশ্রয়ের আবেদন গৃহীত হবে, তাদের প্রমাণ দিতে হবে যে তারা সমাজে ইতিবাচক অবদান রেখেছেন। তখনই কেবল পরিবারকে যুক্তরাজ্যে আনার অনুমতি দেওয়া হবে।

লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার রাতে এক ঘোষণায় বলেন, ‘দেশে স্থায়ীভাবে বসবাসের পথ দীর্ঘ হবে এবং তা কেবল অবদান রাখার মাধ্যমেই অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবার সরকার আশ্রয়নীতি কঠোর করার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত আশ্রয় পাওয়া শরণার্থীরা স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী বা স্বামী এবং সন্তানদের যুক্তরাজ্যে আনার সুযোগ পেতেন।

গত মাসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ নিয়ম ‘অস্থায়ীভাবে স্থগিত’ করেছিলেন। কিন্তু এবার স্টারমার সরকার একেবারেই এ সুযোগ বাতিল করার পরিকল্পনা জানিয়েছে।

সরকারের ভাষ্যে, পরিবারকে আনার অধিকার ‘অর্জন করতে হবে’। তাদের মতে, কেউ পাসপোর্ট কিনে চ্যানেল পাড়ি দিলেই পরিবারের জন্য স্থান পাওয়া উচিত নয়।

স্থায়ী হওয়ার শর্ত আরও কঠোর

সরকার দীর্ঘমেয়াদি বসবাসের অধিকার সম্পর্কেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আগে পাঁচ বছর যুক্তরাজ্যে কাজ করা বা পরিবারের কারও উপস্থিতি থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর) চাওয়া যেত। এখন তা আর সম্ভব নয়।

নতুন নিয়মে ১০ বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং এর পাশাপাশি সামাজিক সুরক্ষা তহবিলে অবদান রাখা, উন্নতমানের ইংরেজি জানা, সরকারি ভাতা না নেওয়া এবং স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকার শর্ত পূরণ করতে হবে।

অতএব, আশ্রয় পাওয়া মানেই আর ‘লটারিতে টিকিট জেতা’ নয়। অর্থাৎ একবার আশ্রয় মঞ্জুর হলে তারপর স্থায়ীভাবে বসবাস করা এবং পরিবারকে সঙ্গে আনার অধিকার, এই তিনের সংমিশ্রণ আর স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।

আশ্রয়নীতির বিস্তারিত সংস্কার চলতি শরৎকালেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে লন্ডন।

মানবাধিকার আইনের ব্যাখ্যায় পরিবর্তন

বুধবার সরকার জানিয়েছে, শরণার্থী ও শিশু অধিকারসহ বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের ব্যাখ্যা পরিবর্তন করতে চায় তারা।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে বলেন, আমি এগুলো ভাঙব না। তবে সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা বদলাতে হবে।’ এর লক্ষ্য হলো আশ্রয়ের আবেদন সংখ্যা কমিয়ে আনা।

এই নীতি ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক নিয়মিত ও অনিয়মিত অভিবাসনের প্রবাহ এবং অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের উত্থান। স্টারমারের সরকার এভাবে কড়া অবস্থান দেখিয়ে জাতীয় বিতর্ক শান্ত করতে চায়।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত এক বছরে প্রায় ২১ হাজার পরিবার পুনর্মিলনের ভিসা দেওয়া হয়েছে। এর বেশিরভাগই নারী ও শিশুদের জন্য। একই সময়ে আশ্রয়ের আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজারেরও বেশি, যা ২০০১ সালের পর থেকে সর্বোচ্চ।

এ বছরের শুরু থেকে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছেন আরও ৩৩ হাজার মানুষ, যা একই সময়ের জন্য নতুন রেকর্ড।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর