যুক্তরাজ্যের পার্লামেন্টে বারঘুতিকে মুক্তির প্রস্তাব

যুক্তরাজ্যের পার্লামেন্টে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির মুক্তির দাবি উঠেছে। ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও স্বাধীনতার ঐক্যবদ্ধ কণ্ঠ হিসেবে বারঘুতির মুক্তির দাবি তুলেছেন গ্রিন পার্টির এমপি এলি চাউনস।

বারঘুতিকে সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ধরা হয়।সাম্প্রতিক গাজা যুদ্ধবিরতি চুক্তিতে বন্দি বিনিময়ের তালিকায় থাকা সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শেষ মুহূর্তে একতরফাভাবে তার নাম তালিকা থেকে বাদ দেয়।

বুধবার (১৫ অক্টোবর) পার্লামেন্টে বক্তব্যে এমপি চাউনস বলেন, ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য মারওয়ান বারঘুতি ২০০২ সাল থেকে অন্যায্যভাবে বন্দি রয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমি জানতে চাই—গত কয়েক দিনে তার সরকার কী পদক্ষেপ নিয়েছে বারঘুতির অবিলম্বে মুক্তির জন্য, যিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করতে সক্ষম এবং যিনি অঞ্চলে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সংক্ষিপ্তভাবে বলেন, মাননীয় সদস্যকে ধন্যবাদ বিষয়টি উত্থাপন করার জন্য। আমরা যত দ্রুত সম্ভব এ বিষয়ে তাকে বিস্তারিত তথ্য জানাব।

১৯৫৯ সালে রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফিলিস্তিনি রাজনীতির মুখ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০০২ সালে বারঘুতিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। এরপর ২০০৪ সালে পাঁচটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পশ্চিম তীরের রাজনৈতিক সংগঠন ফাতাহের শীর্ষস্থানীয় এ নেতা ২০০০–২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদার নেতৃত্ব দিয়েছিলেন।

জনমত জরিপে জানা গেছে ৬৬ বছর বয়সী বারঘুতিকে যদি মুক্তি দেওয়া হয় তবে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর