মৌসুমের প্রথম হারের স্বাদ পেল আর্সেনাল

ম্যাচের শুরু থেকেই ধারহীন আর্সেনাল। প্রথমার্ধেই উইলিয়াম সালিবা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গানাররা। তাতে পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বোর্নমাউথ। এবারের মৌসুমে প্রথম হারের দেখা পেয়েছে আর্সেনাল।

শনিবার (১৯ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্সেনাল। রায়ান ক্রিস্টির গোলে এগিয়ে যাওয়ার পর জাস্টিন ক্লুইভার্টের গোলে জয় নিশ্চিত হয় বোর্নমাউথের।

এদিন শুরু থেকেই নিষ্প্রভ ছিল গানাররা। আক্রমণে একদমই ভীতি ছড়াতে পারেনি তারা। প্রথমার্ধে গোল লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে একটি শট নিলেও তা মোটেও ভয়ঙ্কর ছিল না।

৩০ মিনিটে সালিবাকে হারায় আর্সেনাল। প্রতিপক্ষের প্রতিআক্রমণ আটকাতে গিয়ে মাঝমাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসনকে ফাউল করে বসেন সালিবা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ৩৬ মিনিটে অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় আর্সেনাল।

৭০ মিনিটে গোল হজম করে আর্সেনাল। কর্নার থেকে আসা বলে সতীর্থের ব্যাকপাস পেয়ে জোরাল শটে গোল করেন ক্রিস্টি। এর সাত মিনিট পরেই গানারদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্লুইভার্ট। বক্সে এভানিলসনকে আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে জড়ান এই ডাচ ফরোয়ার্ড।

এই হারে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে বোর্নমাউথ।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প