মৌসুমীর অভিনয়ে ফেরার ইচ্ছা নেই: ওমর সানি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা। কিন্তু সময়ের পালাবদলে আজ তিনি নিজেকে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়—এমনই তথ্য দিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। ২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন তিনি। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এক সাক্ষাৎকারে ওমর সানি জানান, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’

তবে সবচেয়ে হৃদয়বিদারক ছিল সানির মুখে মৌসুমীর একটি উক্তি— ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’

সানি বলেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই।”

নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন সানি। তার ভাষায়, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি। ২৭ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান গেয়েছেন এই চিত্রতারকা।

১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক মৌসুমীর। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় অভিনয় করেছেন ওমর সানিও। সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সোনার চর।

এদিকে ওমর সানি এখন রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও জানিয়েছেন, অভিনয় থেকে একেবারে সরে যাননি। তার ভাষায়, ‘কাজের প্রস্তাব আসে, তবে সব চরিত্র আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয় না বলে করি না।’

সবকিছু ঠিকঠাক থাকলে, সামনে একটি নতুন সিনেমায় আবারও দেখা যেতে পারে ওমর সানিকে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। তাদের প্রথম সিনেমা ছিল ‘দোলা’, এরপর একসঙ্গে কাজ করেছেন ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ সহ বহু ছবিতে। সর্বশেষ ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘সোনার চর’ সিনেমা।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প