মোস্তাফিজের ধারাবাহিক সাফল্য, জিতলো দুবাই

টি-টোয়েন্টি সংস্করণের আন্তর্জাতিক ম্যাচ কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, সবখানেই কার্যকর মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে। যেখানে দলের জয়ে ২ উইকেট নিয়ে রেখেছেন অবদান।

আগের ম্যাচে গালফ জায়ান্টের বিপক্ষেও ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। যদিও দল জিততে পারেনি সে ম্যাচে।

এবার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট শিকার করলেন তিনি। বড় ব্যবধানে জিতেছেও তার দল দুবাই ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দুবাই। রভম্যান পাওয়েলের ৫২ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংসে দুবাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।

এই লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেন ডেভিড উইলি ও মোস্তাফিজ। এই দুই বাঁ-হাতির বোলিংয়ে সুবিধাই করতে পারেনি আবুধাবি। ফলে গুটিয়ে যায় ১০৩ রানে।

শুরুটা মোস্তাফিজ ও উইলি করলেও ওয়াকার সালমানখিলের স্পিনে আরও বিপদে বাড়ে আবুধাবির। সুবিধা করতে পারেননি আন্দ্রে রাসেল ও রাদারফোর্ডরা।

দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার সালমানখিল। সমান ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি, মোস্তাফিজ ও উইলি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের