মেহজাবীনের গায়েহলুদ সম্পন্ন,আজ মেহজাবীনের বিয়ে

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিছুদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে তার বিয়ে নিয়ে। দীর্ঘদিন ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্কে জড়িত। তবে এ সম্পর্ককে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও, দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে একান্তে কাটানো তাদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রায়ই সামাজিক মাধ্যমে শেয়ার করতেন। তাতে করেই গুঞ্জনের ডালপালা মেলত। 

এবার সেই গুঞ্জনই যেন সত্যিই হলো। কয়েকদিন ধরে চাউর হয়েছে, বিয়ে করতে চলেছেন এ অভিনেত্রী। পাত্র সেই আদনান আল রাজীব। যদিও এ বিষয়ে বরাবরই মুখ খুলতে নারাজ ছিলেন পাত্র-পাত্রী দুজনই। কিন্তু শেষতক আর চুপ থাকতে পারেননি। অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। 

১৭ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন যে, তিনি বিয়ে করছেন। তবে কবে, কখন, কোথায় বা কাকে বিয়ে করছেন এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। এদিকে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিয়ে করছেন মেহজাবীন। ঢাকার অদূরে একটি রিসোর্টে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

সূত্র আরও জানায়, তারা গোপনে বিয়ে করেছেন অনেক আগে এ রকম একটি খবর ছড়ানো হলেও তা সত্যি নয়। যদিও তাদের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

এদিকে গত বছরেই সিনেমায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহ মুক্তি তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এ সিনেমার প্রযোজক অভিনেত্রীর হবু স্বামী আদনান আল রাজীব। দুজনকে সিনেমাটি নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে। প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন মেহজাবীন। নাটকের জনপ্রিয় একজন তারকা হয়ে ওঠেন তিনি। 

বর্তমানে সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজে বেশি সময় দিচ্ছেন। নাটকে এখন তাকে আর বেশি অভিনয় করতে দেখা যায় না। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি ওটিটির পেইড ভার্সনে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যা এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের