মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে বড় জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের দিনে বড় জয় পেল ইন্টার মায়ামি। রোববার (১ জুন) কলাম্বাসকে ৫-১ ব্যবধানে হারাল তার দল।

মেসি ছাড়াও এদিন গোলের দেখা পেলেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

চেজ স্টেডিয়ামে এদিন পুরোপুরি আধিপত্য করে খেলেছে মায়ামি। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে ১৪টি শট নেয় তারা। যার ৭টিই ছিল গোলমুখে। বিপরীতে কলম্বাসের নেওয়া ১২ শটের মাত্র ১টি ছিল লক্ষ্য বরাবর।

মেসির কল্যাণে ম্যাচের মাত্র ১৩তম মিনিটেই লিড পায় মায়ামি। মাঝমাঠ থেকে আর্জেন্টাইন তারকার ফ্রি-কিক ক্রস দখলে নিয়ে বক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে কলাম্বাসের গোলরক্ষককে পরাস্ত করেন আয়েন্দে। এরপর জালে বল জড়ানোর দায়িত্বে সরাসরি ভূমিকা রাখেন মেসি নিজেই।

১৫তম মিনিটে কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুল কাজে লাগিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থাকা মেসির কাছে বল দিয়ে বসেন হাগেন। খুব বেশি সময় না নিয়ে জায়গা থেকে দাঁড়িয়েই বাঁ পায়ে কোনাকুনি শট নেন এমএলটেন। দুবার চেষ্টা করেও বল রুখতে পারেননি হাগেন। এর আট মিনিট পর আবারও মেসির ঝলক। সার্জিও বুসকেটসের লম্বা ক্রস রক্ষণ ভেঙে বক্সে গিয়ে দখলে নেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। ওয়ান অন ওয়ান পজিশনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়ান জালে। তাতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

৫৮তম মিনিটে একটি গোল হজম করে মায়ামি। বাঁ কর্নার থেকে চামবোস্টের ক্রস বক্স থেকে হেডে জালে জড়ান সেজার রুবালকাবা। এরপর পাঁচ মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। এবার গোল করেন সুয়ারেজ। বক্সে সেগোভিয়ার পাস পেয়ে নিঁখুত শটে জালে জড়ান তিনি।

নির্ধারিত সময়ের ঠিক আগে কলাম্বাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে মায়ামি। এবার মেসির জাদু। প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে আর্জেন্টাইন তারকা খালি জায়গায় বল পাস দেন পিকল্টকে। ওয়ান অন ওয়ান পজিশনে বাকি কাজটা অনায়াসে সেরে নেন হাইতির ফরোয়ার্ড। ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্টার্ন কনাফারেন্সের তিনে উঠে আসলো মায়ামি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সুলিভান ব্রাদার্সের ফিলাডেলপিয়া।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১