মেসির গোলের পরও প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হলো মিয়ামি

সাধারণত লিওনেল মেসি গোল করলে ইন্টার মিয়ামির জয়ের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু শনিবার রাতে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলায় এই ম্যাচে প্রতিপক্ষের গোলবন্যায় ভেসে গেছে মেসির গোল।

এমএলএসে শনিবার নিজের পঞ্চম গোল করেছিলেন মেসি। কিন্তু মিয়ামিকে সবচেয়ে বড় পরাজয় থেকে রক্ষা করতে পারেননি। সেন্ট পলে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মিয়ামি। মেসির দলে থাকা অবস্থায় এটি মিয়ামির সবচেয়ে বড় হারের রেকর্ড।

এই জয়ের ফলে মিনেসোটা (৬-২-৪, ২২ পয়েন্ট) টানা দুই ম্যাচে জয় পেল। যেখানে আগের ম্যাচে তারা অস্টিনকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচের জয়হীন ধারা ভেঙেছিল।

শনিবার মিয়ামি খেলেছে তাদের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ছাড়াই। ব্যক্তিগত কারণে সেন্ট পলে যাননি উরুগুয়ে তারকা। উইঙ্গার ফাফা পিকল্ট ছিলেন অসুস্থতার কারণে অনুপস্থিত।

মিনেসোটা প্রথম গোল পায় ৩২ মিনিটে। বংগোকুলে হ্লংগওয়ানে তার মৌসুমের প্রথম গোল করেন। গত মৌসুমে ক্যারিয়ার-সর্বোচ্চ ১১ গোল করা হ্লংগওয়ানে কার্লোস হার্ভির পাসে ডিফেন্সের পেছনে দৌড়ে এক টাচে শট নিয়ে গোল করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মার্কানিচ হেড দিয়ে গোল করে ব্যবধান ২-০ করেন। এটি ছিল টানা দ্বিতীয় ম্যাচে তার গোল এবং চার বছরের এমএলএস ক্যারিয়ারে তৃতীয়।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর মিয়ামিকে ম্যাচে ফেরানোর চেষ্ট করেন মেসি। ৪৮ মিনিটে গোল করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। জর্দি আলবার ক্রস ধরে বাম দিক থেকে গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ারের হাতের বাইরে দিয়ে পোস্টের ভিতরে বল পাঠান মেসি।

৬৮ মিনিটে মার্সেলো ওয়েইগাডট আত্মঘাতী গোল করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মিয়ামি।

৭০ মিনিটে আবারও গোল করে মিনেসোটা। তানি ওলুওয়াসেইয়ের পাসে রবিন লড এক টাচে শট নিয়ে মৌসুমের প্রথম ব্যক্তিগত গোল করেন এবং ম্যাচের স্কোরলাইন ৪-১ এ রূপাান্তর করেন।

এর আগে মিয়ামি নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়ে ডালাসের বিপক্ষে ৪-৩ গোলের হোম পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছিল।

মিয়ামি এবং মিনেসোটা ইউনাইটেড এর আগে কেবল একবার মুখোমুখি হয়েছিল, ২০২২ সালের জুনে। ওই ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল মিয়ামি। এবার সেই হারের প্রতিশোধ নিলো মিনেসোটা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১