মেসিকে ছাড়া খেলতে নেমে এক হালি গোল হজম ইন্টার মিয়ামির

চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। গত ৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে পায়ের চোট পান আর্জেন্টাই সুপার স্টার। যে কারণে লিগস কাপে পুমাস ইউএমএম-এর পর আজ সোমবারের ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। কিন্তু দলের মূল তারকাকে ছাড়া খেলতে নেমে যেন ছন্নছাড়া ইন্টার মিয়ামি। এমএলএসের মৌসুমের নিয়মিত খেলায় এদিন অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরে গেছে মেসিদের ক্লাব।

বাংলাদেশ সময় সোমবার ভোরে দ্বিতীয় মিনিটে গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন লুইস মুরিয়েল। মাত্র ৩ মিনিট পর ইয়ানিক ব্রাইট ক্যারিয়ারের প্রথম গোল করে মিয়ামিকে সমতায় ফেরান। ক্যারিয়ারের ৪০তম ম্যাচ খেলতে নেমে প্রথমবার সফলভাবে প্রতিপক্ষের জালে বল ফেলেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় মুরিয়েল চলতি মৌসুমে নিজের অষ্টম গোল করে অরল্যান্ডোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ওজেদা মৌসুমের ১৪তম গোল করে ব্যবধান ৩-১ করেন।

৮৮ মিনিটে মার্কো পাসালিচ গোল করে ব্যবধান ৪-১ করেন। এটি ছিল তার প্রথম মৌসুমে ১০ম গোল।

অরল্যান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গাল্লেসে চারটি সেভ করেন। এর মধ্যে লুইস সুয়ারেজের দূরপাল্লার এক শট ক্রসবারের ওপর দিয়ে দারুণভাবে ঠেলে দেন তিনি। অপরদিকে ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি আটটি শট রুখে দেন।

এই জয়ের ফলে অরল্যান্ডো সিটি ইস্টার্ন কনফারেন্সের টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে। কোচ অস্কার পারেজা এখন সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে।

অন্যদিকে মিয়ামি টেবিলের ষষ্ঠ স্থানে আছে। তবে শীর্ষ চারের তুলনায় তাদের হাতে তিনটি এবং পঞ্চম স্থানে থাকা কলম্বাস ক্রুর চেয়ে দুটি ম্যাচ হাতে রয়েছে।

ম্যাচ শেষে মিয়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, আজ কোনো অজুহাত নেই। ফুটবল হলো কৌশল, সংগঠন, প্রতিভা। কিন্তু একে একে মুখোমুখি পরিস্থিতিতে তারা ভালো ছিল। আর জয়ের জন্য যে ক্ষুধা ও ইচ্ছা দরকার, আজ তা আমাদের ছিল না। আমরা আজ তা দেখাতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে, এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। কারণ ফুটবলে আপনি হেরে যেতে পারেন। কিন্তু যে তীব্রতা দরকার ছিল, আমরা তা দেখাতে পারিনি।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী