মেলবোর্নে দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে বুমরাহর বিশ্বরেকর্ড

মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেটে শিকারের রেকর্ড করেছেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ শামিকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন বর্তমান ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া এই পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি বুমরাহর।

উইকেটের ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বৈধ বল করতে হয়েছে বুমরাহকে। এর আগে ৯ হাজার ৮৯৬টি বৈধ ডেলিভারিতে ভারতের হয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শামি।

বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস (৭৭২৫ বলে), দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন (৭৮৪৮ বলে) ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (৮১৫৪ বলে)।

দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর (১৯.৫৬) কম রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান; জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের