মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে বন্দুকধারীদের হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গুয়ানাজুয়াতা রাজ্যে স্থানীয় সময় শনিবার রাতে বন্দুকধারীরা ৮ জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যের আবাসস্থল। তবে সরকারি হিসাব অনুসারে, মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসাবে বিবেচনা করা হয় এই রাজ্যকে।

এই ঘটনায় বন্দুকধারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাজ্যের কর্টাজার পৌরসভায় ওই হামলা চালানো হয়। এর আগে ২০২৩ সালেও সেখানে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সে সময় একটি ওয়াটার পার্কে হামলার ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়।

ন্যাশনাল গার্ড রোববার গুয়ানাজুয়াতোতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যম তাকে সান্তা রোসা দে লিমা কার্টেলের হিটম্যানদের নেতা হিসাবে উল্লেখ করেছে।

সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণেই ওই রাজ্যে বার বার সহিংসতার খবর সামনে আসছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে সরকার পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোতে মাদক-সম্পর্কিত সহিংসতায় ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের