মেক্সিকোতে পিকআপ ৪০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ১২

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববারের (২৩ মার্চ) ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

নুয়েভো লিওন রাজ্যের সান্তিয়াগো পার্বত্য অঞ্চলে ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলার সিভিল প্রোটেকশনের পরিচালক এরিক কাভাজোস।

তিনি জানিয়েছেন, গাড়ির ১১ আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, পিকআপ ট্রাকটি প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) গভীর খাদে পড়ে যায়। আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেছেন, ওই দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে।
ট্রাকটি খাদে পড়ে যাওয়ার পর আশেপাশে আগুন ধরে যায়। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে গত ১১ মার্চ উত্তর এবং দক্ষিণ মেক্সিকোতে দুটি হাইওয়েতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে গত ৮ ফেব্রুয়ারি। সে সময় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়।

গত কয়েক বছরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কার্গো ট্রাকের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। যানবাহনের বেহাল দশা, অনিয়ম, চালকের ক্লান্তি বা বেপরোয়া গতিই বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী। জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী