মূল্যস্ফীতির জন্য ইমরান খানের সরকারকে দুষলেন নওয়াজ শরিফ

পাকিস্তানের মূল্যস্ফীতির জন্য ইমরান খানের সময়ের সরকারকে দায়ী করলেন মুসলিম লীগ নওয়াজের প্রধান নওয়াজ শরিফ। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএফএফ) পাকিস্তানে ফিরিয়ে এনেছিল ইমরান খানের সরকার।

শুক্রবার (১৬ আগস্ট) লাহরে দেওয়া এক বক্তব্যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ইমরান খানের সরকারের আমল থেকে পণ্যের দাম বাড়া শুরু হয়। পাকিস্তানের মানুষের বর্তমান কষ্টের কথা তিনি অনুভব করতে পারেন বলেও উল্লেখ করেছেন।

পিএমএল-এনের এই শীর্ষ নেতা বলেন, ২০১৭ সালের দিকে কোনো মূল্যস্ফীতি ছিল না। মানুষের জীবনে স্বস্তি ছিল। তিনি ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সময়ে পাকিস্তানের অর্থনীতি ভালো অবস্থানে ছিল বলেও দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সে সময় পাকিস্তানের উদীয়মান অর্থনীতির জন্য বিশ্ব প্রশংসা করেছিল। এক ডলারের বিপরীতে পাকিস্তানের ৯৫ রুপি পাওয়া যেতো।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ইমরান খান বলেছেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। তাছাড়া দলের কর্মীদের দেশজুড়ে সমাবেশের নির্দেশ দেন।

এক বছরের বেশি সময় ধরে বেশ কিছু মামলায় কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি