মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল হোতা শাহ পরান গ্রেফতার

হাবিবুর রহমান মুন্না,জেলা প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানি ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী মো. শাহ পরান (২৮)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ পরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, পূর্ব শত্রুতার জেরে নিজের বড় ভাই ফজর আলীর ওপর প্রতিশোধ নিতে এই হামলার পরিকল্পনা করে। প্রায় দুই মাস আগে পারিবারিক একটি ঝগড়ার সময় ফজর আলী গ্রাম্য সালিশে তাকে জনসমক্ষে চড় মারে। সেই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান এই ন্যক্কারজনক ঘটনার ছক আঁটে।

ঘটনার দিন, ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে ওই নারীর বাড়িতে হামলা চালায়। রাত ১১টা ৩০ মিনিটে প্রথমে ফজর আলী ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর রাত ১১টা ৫০ মিনিটে পূর্ব থেকে অপেক্ষমাণ অনিক, আরিফ, সুমন, রমজানসহ আরও ৮-১০ জন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করে। তারা এই পাশবিক ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ২৯ জুন মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (মামলা নম্বর: ২০/২০২৫)। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর শাহ পরানসহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তবে র‍্যাবের তৎপরতায় দ্রুত মূল হোতা শাহ পরানকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!