মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে।মুম্বাইয়ে প্রিয়ঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করেছেন বলে জানা যাচ্ছে।

গেল ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো।

অন্য দিকে, এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল এই অভিনেত্রী। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন?

২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’র পর এখনও পর্যন্ত কোনও হিন্দি সিনেমাতেও তাকে দেখা যায়নি। সবকিছু মিলিয়ে প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার গুঞ্জন বেশ আলোচনায় ভক্তমহলে।  

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি