মুক্তির দিন কত আয় করতে পারে রণবীরের ‘ধুরন্ধর’

রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির আগেই জমে উঠেছে আলোচনা। অ্যাকশন-থ্রিলারে ভরপুর এ সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছে বেশ জোরেশোরে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২ডি ও আইম্যাক্স-দুই ফরম্যাটেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্লক সিটের অগ্রিম বিক্রিতে সিনেমাটি আয় করেছে ৩ দশমিক ৭১ কোটি রুপি। সাম্প্রতিক সময়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাগুলো ভালো সাড়া পেলেও ‘ধুরন্ধর’ সে তালিকায় যোগ দিতে পারে কি না-তা জানা যাবে আগামী শুক্রবার মুক্তির পর।

ভারতীয় চলচ্চিত্রবাণিজ্য বিশ্লেষকদেরও এ নিয়ে পূর্বাভাস রয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল মনে করছেন, প্রথম দিন সিনেমা ৩৭-৪০ কোটি রুপি আয় করতে পারে। নবনীত মুন্দ্রার মতে, প্রথম দিনের আয় হতে পারে ১৬-১৮ কোটি। অন্যদিকে ভারতীয় বক্স অফিসের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, প্রথম দিন সংগ্রহ ১৫-২০ কোটি বা তার কাছাকাছি হতে পারে।

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে। তার সঙ্গে ছবিতে থাকছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন ও অক্ষয় খান্না। ঘোষণার দিন থেকেই সিনেমাটি আলোচনায়, ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়-এই আগ্রহ কি বক্স অফিসে লাভে রূপ নেয় কিনা।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের