মিশরে সৈকতে গোসলে নেমে ৭ শিক্ষার্থী নিহত

মিশরের উপকূলীয় শহর অ্যালেক্সান্দ্রিয়ার আবু তালাত সৈকতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন সাত শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ শিক্ষার্থী। তারা একটি এয়ার হসপিটালিটি বিশেষায়িত অ্যাকাডেমির শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) ১৪৭ জন শিক্ষার্থী ভ্রমণের অংশ হিসেবে ভূমধ্যসাগরের আবু তালাত সৈকতে গোসলে নামেন। এরপর সাত শিক্ষার্থী প্রবল ঢেউয়ে প্রাণ হারান, আহত হন ২৮ শিক্ষার্থী।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সৈকতে তিন দিন ধরে লাল পতাকা উড়ছিল, যা পানিতে নামার নিষেধাজ্ঞার সংকেত। কিন্তু শিক্ষার্থীরা সেই সতর্কতা উপেক্ষা করে পানিতে নামেন এবং প্রবল ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ১৬টি অ্যাম্বুলেন্স করে আহতদের দ্রুত আল-আমেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হসপিটাল কর্তৃপক্ষ নিহতদের স্মরণে ১০ দিনের শোক ঘোষণা করেছেন এবং এ সময় তাদের সব শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে অ্যালেক্সান্দ্রিয়ার গভর্নর আল-আমেরিয়া হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের