মিশরে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২২

মিশরের নীলনদের বদ্বীপ প্রদেশ মেনুফিয়ার আশমাউন শহরে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার শ্রমিকদের নিয়ে একটি মিনিবাস কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হ্তাহতদের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা) ও আহতদের ২০ হাজার পাউন্ড (৫০ হাজার‌ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দুর্ঘটনার কারণ জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের তথ্য বলছে, মিশরে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি