মিশরে ভবন ধসে নিহত ১০, নিখোঁজ অনেকে

মিশরের রাজধানী কায়রোতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) একটি ভবন ধসে কমপক্ষে ১০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আল-আখবার আল-ইয়ুম সংবাদপত্রে তথ্যানুসারে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেখানে নাগরিক প্রতিরক্ষা দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন- এমন লোকদের সন্ধানে উদ্ধারকাজ পরিচালনা করছে। 

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ’ এই ভবন ধসের কারণ। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কায়রোতে ভবন ধসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। জরাজীর্ণ অবস্থা এবং প্রায়শই ভবন নির্মাণ আইন না মানার করণে এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?