মিশরে বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ১২, আহত ৩৩

মিশরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। সোমবার (১৪ অক্টোবর) উত্তর-পূর্ব মিশরের একটি মহাসড়কে বাসটি উল্টে গিয়ে বিধ্বস্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বাসটিতে সুয়েজ-ভিত্তিক গালালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। স্থানীয় মিডিয়া জানিয়েছে, তারা তাদের ক্লাস শেষ করে আইন সোখনা রিসোর্টে তাদের ডরমেটরিতে ফিরছিলেন। 

বাসটি নতুন গালালা হাইওয়ে দিয়ে আসছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানাতে পারেনি মন্ত্রণালয়।

সোমবার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত সুয়েজ মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল-গাফফার এবং উচ্চ শিক্ষা মন্ত্রী আয়মান আশুর শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবহন নিরাপত্তার মান ভালো না হওয়ায় প্রতি বছর মিশরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার প্রাণ যায়। এই দুর্ঘটনার পেছনে গতি, খারাপ রাস্তাঘাট এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগই দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প