মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠ মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তর অঙ্গসংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি’ ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করলো বার্ষিক ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান।

স্থানীয় সময় শনিবার (৭ জুন) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আল-সফা মিলনায়তনে সোহাইটির সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

তাওহিদুল ইসলাম, সফিউল্লাহ ও আবরার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় উন্নতি ও পদ্ধতি শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুহিব্বুর রহমান মাসুম। তিনি আল-আজহারের পাঠক্রম পঠন পদ্ধতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত শিক্ষার্থীদের ।

পিএইচডি গবেষক আবু আদনান মুহিব্বুর রহমান ‘ইসলামে ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা করেন। তিনি তার বক্তব্যে ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যের বিষয়টি নতুনভাবে অনুধাবনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।‌

এসময় আল-আজহারে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় মূল্যবান বই। এই পর্বে নতুনদের আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষণীয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে বিতরণ করা হয় খেলনা, চকলেট ও ছোট উপহার। শিশুদের উচ্ছ্বাস, কোলাহল ও হাসিমুখ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। তাছাড়াও অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজন করা হয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। নবীন-প্রবীণ সকলে এতে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে মেধা ও মননের এক দারুণ ছাপ ফেলে।

আজহারের প্রাক্তন শিক্ষার্থী‌ ব্যবসায়ী মাওলানা আখতার হোসেন তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও তাকওয়ার অনুপ্রেরণাদায়ক দিকটি তুলে ধরা হয়।

উৎসবমুখর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানটিতে কায়রো ও আশেপাশের এলাকা থেকে আসা প্রবাসী ও শিক্ষার্থী মিলিয়ে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালি স্বাদের ও কোরবানির মাংস দিয়ে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী খাবার।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি