মিশরে প্রবাসীদের পিঠা উৎসব

মিশরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’ আয়োজন করেছে বৈচিত্র্যময় ও উপভোগ্য অনুষ্ঠান ‘পিঠা উৎসব’।

বৃহস্পতিবার (২০ শে ফেব্রুয়ারি) বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস স্টেডিয়ামে উৎসবে কায়রোস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করে বাংলাদেশ কমিউনিটির সদস্য ও বিভিন্ন দেশের শিক্ষার্থীরাসহ প্রায় এক হাজার ভোজনরসিক।

বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর (ইত্তিহাদ) তাদের বার্ষিক কার্যক্রমের নতুন একটি অংশ হিসেবে আয়োজন করে এই পিঠা উৎসবের। এতে অংশ নেয় ১২টি খাবারের স্টল, প্রতিটি স্টলেই স্পষ্ট ছিল দেশীয় সংস্কৃতির স্পষ্ট প্রভাব। আগত ভোজন রসিকদের ইত্তিহাদের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হয় বিশুদ্ধ খাবার পানি ও দেশীয় মিষ্টি।

ভাপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, দুধ পুলি, ডিমের পুডিং, ফুলি পিঠা, সিঙারা, চমুচা, পাকোড়াসহ ফুসকা চটপটি এবং শাহী হালীম, বিরিয়ানি নিয়ে বসা স্টল মালিক আয়োজক কমিটির সকল প্রচেষ্টায় পিঠা উৎসবের পূর্ণতা পেতে কোনো কমতি ছিল না।

উৎসবে উপস্থিত ছিল মিশরের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা এবং ইত্তিহাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। উৎসবের মাঝে ইত্তিহাদের পক্ষ থেকে সাংস্কৃতিক আয়োজন এবং দেশাত্মবোধক গানে ছিল এক নতুন মাত্রার স্পন্দন।

বাঙালিদের মাঝে এমন বিরল আয়োজন মিশরে সকল শিক্ষার্থী ও বাঙালি কমিউনিটির মাঝে নতুন সেতুবন্ধনের মাত্রা যোগ করেছে বলেই জানান আয়োজকরা।

পিঠা উৎসবের শেষের দিকে ইত্তিহাদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি এস এম ফখরুল ইসলাম। তিনি ভবিষ্যতেও ইত্তেহাদের যে কোনো কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের