মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার অন্য তিনজন হলেন- মো. হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) ও কুলসুম বিবি (৫০)।

শুক্রবার (৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ অক্টোবর সকালে দারুসসালাম থানার গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্য দিবালোকে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে আলমারির লকার ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি সোনা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাসায় ফিরে এসে দেখেন আলমারি ভাঙা ও সব মালামাল উধাও। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সদরঘাট থেকে মূলহোতা ও পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এবং র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। তাদের কাছ থেকে আলামতের ১ ভরি ১০ আনা সোনা এবং নগদ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর