মিরপুরে সাকিব ভক্ত এবং বিপক্ষ দলের মারামারি

সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলে অবসর নেওয়া আর হয়তো হচ্ছে না। এটা এখন প্রায় নিশ্চিত। কারণ, শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আসতে নিষেধ করেছেন।

সাকিব যাতে দেশে আসতে না পারে এবং মিরপুরে টেস্ট খেলতে না পারে- এ নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছিল মিরপুরে। বিক্ষোভ মিছিল, দেওয়াল লিখনের পরও বিসিবির কাছে সাকিবের বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে একদিন আগে থেকে আবার মিরপুরে সাকিব ভক্তদের বিক্ষোভ শুরু হয়েছে। তাদের দাবি, সাকিবকে ফিরিয়ে আনতে হবে। তাকে মিরপুরে খেলার সুযোগ দিতে হবে।

সাকিব ভক্তরা আজ (রোববার) আবার স্টেডিয়ামমুখী লংমার্চেরও ঘোষণা দিয়েছিল। তবে দুপুর নাগাদ তাদের সেই লংমার্চে জমায়েত হয়েছিল বড়জোর ৩০-৪০ জন মানুষ।

তারা মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে ‘সাকিব সাকিব’ বলে। সাকিব আল হাসানকে ফিরিয়ে আনতে হবে- এসব স্লোগানও ছিল। বিকেল পৌনে ৩টার দিতে হঠাৎ স্টেডিয়ামের মিডিয়া গেটের উল্টো দিক থেকে লাঠিসোঁটা হাতে সাকিববিরোধী একদল যুবক এসে এলোপাতাড়ি পেটাতে থাকে সাকিব ভক্তদের।

মুহূর্তেই মিরপুর স্টেডিয়ামের সামনের অংশ রণক্ষেত্রে পরিণত হয়। দ্রুত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাঠিসোঁটা নিয়ে পেটাতে আসা যুবকরা পালিয়ে যায়। তারা কে বা কারা- তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

তবে তারা পালিয়ে গেলেও সাকিব ভক্তরা সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে অবস্থান করতে থাকে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে কারণে বাড়তি সেনা সদস্য আনা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প