মালানের ফিফটিতে চিটাগংকে বড় ব্যবধানে হারালো বরিশাল

লক্ষ্য মাত্র ১২২ রানের। চলতি বিপিএলে যে হারে রান হচ্ছে, তাতে এই লক্ষ্য নিতান্তই মামুলি ব্যাপার। অল্প রান তাড়া করতে গিয়েও ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। তবে কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত ডেভিড মালানের ফিফটিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ৮ উইকেটে ১২১ রান করে চিটাগং। ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বরিশাল।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় চিটাগং। স্বাগতিক দলের টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেননি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩ বলে ১) ও শামীম হোসেন (৬ বলে ৫)।

উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। নিচের দিকে আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান করে দলের মান বাঁচাতে অবদান রাখেন।

১২২ রানের লক্ষ্য তাড়ায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বরিশাল অধিনায়ক তামিম (১৪ বলে ৮)। তাওহিদ হৃদয় ৪ বলে ১ ও মুশফিকুর রহিম ১০ বলে ১১ রান করে ফেরেন। মাহমুদুল্লাহর ইনিংস শেষ হয় ১১ বলে ১৬ রানে।

পঞ্চম উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ম্যাচজয়ী ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মালান। ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নবি। আর মালান হাঁকান ফিফটি। ৪১ বলে ৫৬ রানের (৩ চার ও ২ ছক্কা) হার না মানা ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এতে ১৯ বলে আর ৬ উইকেট হাতে রেখে জয় পায় বরিশাল।

বল বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। চিটাগংয়ের হয়ে ২ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের