মালয়েশিয়ার সংবাদমাধ্যমে আসিফ নজরুলের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত, বাংলাদেশ হাইকমিশনের উদ্বেগ

মালয়েশিয়ার সুপরিচিত সংবাদপত্র মালয়েশিয়াকিনিতে বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত ‘বাংলাদেশ ওয়ার্নস অব ওয়ার্কার ফ্রিজ ইফ মালয়েশিয়া রিফিউজেস অ্যাগ্রিমেন্ট চেঞ্জেস’ শীর্ষক সংবাদের বিষয়বস্তু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৫ জুলাই) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

গত বুধবার (২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘জাপানের শ্রমবাজার: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে ড. আসিফ নজরুল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সমঝোতা স্মারক নিয়ে মতামত ব্যক্ত করেন।

ওই সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ কর্তৃক সরবরাহকৃত তালিকা থেকে মালয়েশিয়া কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি নির্বাচন করার সুযোগ পায়।

বাংলাদেশে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সমস্ত রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার বিষয়ে উপদেষ্টা অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমান সমঝোতা স্মারকটি সংশোধন না করা হলে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা একচেটিয়াভাবে মালয়েশিয়ার হাতেই থাকবে।

ড. আসিফ নজরুল মালয়েশিয়াকে সমঝোতা স্মারক সংশোধনের জন্য কোনো মন্তব্য করেননি অথবা ‘মালয়েশিয়া যদি সমঝোতা স্মারক সংশোধন করতে অস্বীকার করে তবে কর্মী পাঠানো বন্ধ করে দেয়া হবে’ – এমন কোনো কথাও তিনি বলেননি।

বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ সমৃদ্ধির নীতির উপর প্রতিষ্ঠিত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে। উভয় দেশই উভয় দেশের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের বিশাল অবদানের কথা স্বীকার করে।

হাইকমিশন মনে করে, এ ধরনের বানোয়াট ও বিকৃত সংবাদ শুধুমাত্র পাঠককেই বিভ্রান্ত করে না, বরং অভিবাসন বিষয়ে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে চলমান আলোচনার স্পিরিটকেও ক্ষুণ্ণ করে। এই আলোচনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!