মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি। মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশসহ ২০ টিরও বেশি দেশ। সম্মেলনের শেষ বাংলাদেশসহ ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে।

রবিবার ( ৬ অক্টোবর ) মেলার শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবশেনা তুলে ধরে। পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র ও বিভিন্ন উৎসব তুলে ধরা হয়।

মেলায় আগত বিপুলসংখ্যক বিদেশি অতিথি ও দর্শনার্থী এই ১৫ মিনিট ব্যাপি এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং এই উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

হাইকমিশন এর উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের পর্যটনস্থানসমূহকে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতি তুলে ধরা হয়। বাংলাদেশের বুথে আগত এবং সাংস্ত্রতিক পরিবেশনায় উপস্থিত বিভিন্ন দেশের দর্শনার্থীরা বাংলাদেশ ভ্রমণের বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং গত ৪ মাসে ৮টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বলেও হাইকমিশন সূত্রে জানা গেছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের