মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাহাং রাজ্যের কুয়ানতান এলাকায় যৌথ অভিযানে অননুমোদিত (অবৈধ) ৫৭ জন অভবাসীকে আটক করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন।

অভিযানে মোট ২৫৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধে জড়িত সন্দেহে ৫৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

পোস্টে আরও জানানো হয়, আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ধারা ৫১ (৫) (বি)-এর অধীনে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট প্রাঙ্গণের মালিকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

অভিযানে মোট ১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। এটি পরিচালিত হয় জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে, যেখানে জানা যায়- কিছু ব্যক্তি অননুমোদিত বিদেশিদের আশ্রয় দিচ্ছে।

জিম পাহাং জনসাধারণকে আহ্বান জানিয়েছে, যেন তারা তাদের এলাকায় অবস্থানরত অননুমোদিত বিদেশিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, যারা অবৈধ বিদেশিকে আশ্রয় দেবে বা কর্মে নিয়োজিত করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপস ছাড়া কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি