মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসী আটক হয়েছেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবনের নির্মাণস্থল থেকে আলাদা আলাদা অভিযানে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেরেম্বান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানে ১৮০ জন বিদেশির নথিপত্র যাচাই-বাছাইয়ের পর এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ এবং ২ নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।

আটক হওয়া ২০ থেকে ৫৫ বছর বয়সী অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের