মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিক আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় ‘অপস মহির’ নামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১৬ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস-এর সদস্যরাও অংশ নেন।

অভিযানে আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। এসময় একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়।

ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—১ জন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারের পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, ১ জন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারের নারী, ১ জন নেপালি নারী ও ১ জন ভারতীয় নারী। তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর