মালয়েশিয়ায় ৩ বাংলাদেশিসহ ৬ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত জেলার পাংকর দ্বীপে মাছের খাঁচা থেকে ৩ বাংলাদেশিসহ ৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পেরাক মেরিটাইম এনফোর্সমেন্ট বিভাগ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাংকর দ্বীপে অভিযান চালিয়ে দুটি মাছের খাঁচা থেকে ছয় বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন বাংলাদেশি ও ৩ জন নেপালের নাগরিক রয়েছে। তবে, তাদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মেরিটাইম ক্যাপ্টেন মোহাম্মদ শুকরি বিন খোতোব জানান, দেশটির মৎস্য শিল্পে অননুমোদিত বিদেশি অভিবাসীদের নিরীক্ষণ ও সনাক্ত করতে মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) অঞ্চল এক এবং মৎস্যশিল্প বিভাগ কাম্পুং আচেহ যোগ দিয়েছে।

অভিযানে দুটি মাছের খাঁচায় বাংলাদেশি ও নেপালি নাগরিকদের কাজ করতে দেখা যায়। যাদের কারো কাছে দেশটিতে কাজের অনুমতিপত্র ছিল না এবং দেশটিতে বসবাসের বৈধ কোনও পরিচয়পত্রও ছিল না।

বৈধ পরিচয়পত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাস করার অপরাধে গ্রেফতারকৃত সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পেরাক স্টেট মেরিটাইম সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স