মালয়েশিয়ায় ৩ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশি শ্রমিক দগ্ধ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহর জালান কামপুং বারু এলাকায় তিনটি কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তবে, দগ্ধ বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টা ৪১ মিনিটে ঘটনাটি সম্পর্কে একটি জরুরি কল পায়, এরপর সুঙ্গাই বুলোহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

সেলাঙ্গর জেবিপিএমের এক মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় ধাপে গুরুতর দগ্ধ ওই বাংলাদেশিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় একটি টয়োটা হাইলাক্স গাড়ি শতভাগ পুড়ে গেছে এবং একটি গাড়ি ১০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি কাপড়ের কারখানা এবং একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানা ৮০ শতাংশ পুড়ে গেছে।

একইসঙ্গে একটি লোহার কারখানা ৭০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যদিকে পাশে থাকা একটি কাঠের কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানান জেবিপিএমের মুখপাত্র।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের