মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ এবং আটক করছে বিপুলসংখ্যক অভিবাসী। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জনকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (অপ জেম্পুর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে অভিযান চালায়। যেখানে ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট এবং সবজি চাষের খামার অন্তর্ভুক্ত ছিল। অভিযানে ৫৪৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ বিদেশি তখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না। তখন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই এ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।

তিনি বলেন, কাজের সন্ধানে থাকা অভিবাসীদের কাছে এ জেলা বেশ আকর্ষণীয়। আশপাশের কৃষি কার্যক্রমেও তাদের সম্পৃক্ততা বেড়েছে। উচ্চভূমির ভৌগোলিক অবস্থান, শহর থেকে দূরত্ব এবং স্থানীয় ব্যবসায়ীদের চাহিদার কারণে এ এলাকা এখন বিদেশি শ্রমিকদের হটস্পটে পরিণত হয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘন— মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ ভ্রমণ নথির অভাবসহ বিভিন্ন কারণে ৪৬৮ জনকে আটক করা হয়। কিছু ক্ষেত্রে পাওয়া টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস নকল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪, ইন্দোনেশিয়ার ৬৭, নেপালের ২০, পাকিস্তানের ১৬, ভারতের ১১ এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও চারজন শিশু। তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৮৩ হাজার ৯৯৪ জন বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের