মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি কর্মীর চাকরিচ্যুতির নোটিশ ঘিরে উত্তেজনা

মালয়েশিয়ার নিলাই শহরের মেডিসেরাম কারখানায় কর্মরত ১৭২ বাংলাদেশি কর্মীর চাকরিচ্যুতির নোটিশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ও কর্মীদের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসে।

হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে শুক্রবার (১৪ নভেম্বর) দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সাল থেকেই কোম্পানির সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয়ে বিরোধ চলছিল। কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

অভিযোগ রয়েছে, বাংলাদেশি শ্রমিকরা এ বছর ছয় দফা ধর্মঘটে যান এবং সর্বশেষ ২৩ অক্টোবর থেকে ধর্মঘট চলছে। সর্বশেষ ধর্মঘটের জেরে ১৭২ জনকে চাকরিচ্যুত করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে এরই মধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশে ফেরত পাঠিয়েছে। কয়েকজন কাজে যোগ দিলেও বেশির ভাগই এখনো কোম্পানির হোস্টেলে অবস্থান করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। এমনকি বাংলাদেশেও চলে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ।

হাইকমিশন জানায়, অভিযোগগুলো যাচাই এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল চেয়ে কোম্পানিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে শ্রমিকদের অভিযোগ সরেজমিনে যাচাই করতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করে। সেখানে জানা যায়, অক্টোবর পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্সের (আরবিএ) সুপারিশ অনুযায়ী কোম্পানি ১৮৪ শ্রমিককে অভিবাসন ব্যয় হিসেবে সাড়ে ২২ হাজার রিংগিত করে দিয়েছে।

ভিসা নবায়ন সংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা গেছে, ৮৬ কর্মীর ভিসা অনুমোদিত হয়েছে আর ৯৮ জনের প্রক্রিয়া চলমান। অপেক্ষমাণদের জন্য কোম্পানি বিশেষ পাসও ইস্যু করেছে।

শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় জানান, তারা আর মেডিসেরামে কাজ করতে চান না এবং অন্য কোম্পানিতে যেতে হাইকমিশনের সহায়তা প্রত্যাশা করেন। তবে বিদেশি শ্রমিকদের নিয়োগ পরিবর্তন মালয়েশিয়ার নিজস্ব আইনের আওতাভুক্ত হওয়ায় বিষয়টি সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবু শ্রমিকদের দাবি মালয়েশিয়ার শ্রম বিভাগকে জানিয়ে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।

অন্যদিকে, হাইকমিশনের আহ্বানে মেডিসেরাম কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যদি ধর্মঘটকারী শ্রমিকরা কাজে ফিরতে সম্মত হন এবং ইমিগ্রেশন ছাড়পত্র পাওয়া যায়, তবে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে। তবে হাইকমিশন সতর্ক করেছে, ধর্মঘট দীর্ঘায়িত হলে সংশ্লিষ্ট শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর ঝুঁকি বাড়বে।

হাইকমিশন বলেছে, মেডিসেরামে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্মানজনক সমাধানে পৌঁছাতে কোম্পানি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা