মালয়েশিয়ায় হাউজফুল চলছে তুফান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‌‘তুফান’ মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। গেল ২৩ আগস্ট থেকে সিনেমাটি চলছে দেশটির বেশ কয়েকটি থিয়েটারে।

সেগুলোতে খুব ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। কর্তৃপক্ষ জাগো নিউজকে নিশ্চিত করেছে, সিনেমাটি মালয়েশিয়ার হলগুলোতে ফুলহাউজ যাচ্ছে। মুক্তির আগে থেকেই প্রবাসীদের মধ্যে ছিল উন্মাদনা। মুক্তির প্রথম শো থেকেই দেখা যাচ্ছে দর্শকের ভিড়।

গত ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পায় ঢাকায়। পরে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরেও ছবিটি মুক্তির খবর পাওয়া গিয়েছিল।

সেই ধারবাহিকতায় সেন্সর জটিলতার কারণে দুবার পেছানোর পর গতকাল মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ‘তুফান মুক্তি দিয়ে আমরা আনন্দিত। দারুণ সাড়া পাচ্ছি দর্শকের।’

তিনি জানান মালয়েশিয়ায় ১১টি স্ক্রিণে প্রতিদিন ২৫টি শো চলছে তুফানের। সেগুলো হলো – কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মলে দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটের শো। কুয়ালালামপুর এলএফএস কলিসিয়ামে দুপুর ১২টা ১৫ ও ৩টা ১৫ মিনিটের শো। টিজিভির সানওয়ে পুত্রে দুপুর ১টা ১৫ মিনিটে, টিজিভির জয়া শপিং সেন্টারে দুপুর ২টা ৩০ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির চেরাস সেন্ট্রালে বিকেল ৪টা ৪৫ মিনিটও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির বুকিট রাজায় দুপুর ১টা ১৫ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির শেমেলিন ১- এ বিকেল ৫টা ৪৫ ও রাত ৮টা ১৫ মিনিটে, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্সে দুপুর ১২টা ও বিকেল ৩টা ২০ মিনিটে, জহুর বাড়ুর সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে বিকেল ৩টা, ৫টা ৪৫ ও রাত ৮টা ৩০ মিনিটে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তায় ‍দুপুর ১২টা ও বিকেল ৩টায় ছবিটি দেখা যাবে। এছাড়াও পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুলে ছবিটির চারটি শো চলছে। সেগুলো হলো দুপুর ১২টা ১০, বিকেলে ৩টা ১০, সন্ধ্যা ৬টা ১০ ও রাত ৯টা ১০ মিনিটে। কুয়ালালামপুরে সুরিয়া কেএলসিসিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাবে তুফান।

ছবি দেখার জন্য অনলাইনে টিকিট কাটা যাবে। এজন্য টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি এবং সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপস ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

তুফান’ ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার দুই নায়িকা নাবিলা ও মিমি চক্রবর্তী। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ।

এর আগে মালয়েশিয়াতে শাকিব খানের ‌‘প্রিয়তমা’ সিনেমাটিও মুক্তি পেয়ে বেশ ভালো ব্যবসা করেছিল।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি